প্রার্থী বাছাইয়ে সিপিবির মনোনয়ন বোর্ড গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ১১ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সিপিবি কেন্দ্রীয় কমিটির অনলাইন সভায় মাধ্যমে এই বোর্ড গঠন করে।

রবিবার (৯ নভেম্বর) সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন বোর্ড গঠনের বিষয়ে জানানো হয়।

মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন- কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগীব আহসান মুন্না, জলি তালুকদার, মো. আমিনুল ফরিদ, মোহাম্মদ শাহ আলম, লক্ষী চক্রবর্তী ও দিবালোক সিংহ।