গাজীপুর-১ আসনে কাজী ছাইয়েদুলকে মনোনয়নের দাবি

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে গাজীপুর-১ আসন থেকে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মী।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর বংসাই ব্রিজ এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস ঘুরে কালিয়াকৈর বাজার ঘুরে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে হাজার হাজার নারী পুরুষ অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

সমাবেশে গাজীপুর-১ আসন থেকে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়নের জন্য দাবি জানান কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম মামুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন, আলী আজম খান, আফসার উদ্দিন বাবুল, বাবু বিধান কৃষ্ণ বর্মন, যুবদল নেতা ডভোকেট রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জাফর ইকবাল জনি প্রমুখ।