নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে অপহরণ, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরের  একটি বেসরকারি হাসপাতাল থেকে ফয়সাল খান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন আদব ও আহাদ। বাকি একজনের নাম জানা যায়নি। 

অপহৃত ফয়সাল খান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি ও চট্টগ্রাম নগরে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। 

রবিবার (৯ নভেম্বর) রাত  পাঁচলাইশ এলাকায় একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, রবিবার (৯ নভেম্বর)  রাতে থানার অদূরে বেসরকারি হাসপাতাল থেকে ফয়সাল খান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে তুলে নিয়ে যায় আসামিরা। রাউজানে নিয়ে গিয়ে ফয়সালের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে তারা। এক পর্যায়ে পুলিশী তৎপরতার অপহরণকারীরা ওই নেতাকে সোমবার বিকেলে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।