রাজধানীর সাইন্সল্যাব এলাকায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, “খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল, তা জানা যায়নি।”
খন্দকার রাশেদুজ্জামান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, “সাইন্সল্যাবের মিরপুর রোডে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন জ্বলতে দেখি। পুরো বাসে দাউদাউ করে আগুন জ্বলছিল।”