পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই শ্যুটারকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন স্যুটার রুবেল ও ইব্রাহিম। তারা দুজনই পেশাদার শ্যুটার হিসেবে কাজ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাদের কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।