৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ ৬৬৮ জনকে সুপারিশ

৪৯তম বিসিএসের (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯ বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য পিএসসি মনোনয়ন দিয়েছে।

কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিএসসি।