রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণের সাথে জড়িত ছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।