এনসিপির প্রার্থী হবার প্রস্তাব পেলেন শিক্ষক নেতা আজিজী

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আন্দোলনের নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী দাবি করেছেন যে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন। 

বুধবার (১২ নভেম্বর) তার ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করে জনগণের মতামত চান।

আজিজী তার ফেসবুক পোস্টে লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত, আমাদের গতিপথ নির্ধারণ করবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আন্দোলনের মাধ্যমে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর নেতৃত্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি মেনে নেয় সরকার।