রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে সকাল ৭টা ২০ মিনিটে জসীম উদ্দিন রোডে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে দুইটি ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তে জানা গেছে, মাইক্রোবাসটির ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয়।
সৌভাগ্যবশত, আগুন লাগার ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ক্ষয়ক্ষতি মূলত যানবাহনের ইঞ্জিনের অংশে সীমিত থেকে গেছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দিয়েছেন।