বিজয়নগরে রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভোল্টের কোনো ধরণের ক্ষতি হয়নি। 

ব্যাংকের চান্দুরা শাখার ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।