রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে শতাব্দী নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, এ খবর পেয়ে আমাদের টিম পাঠিয়েছি। এখনও বিস্তারিত জানতে পারিনি।