খুলনায় আ. লীগের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা, ৪০ স্থানে চেকপোস্ট

আওয়ামী লীগের কর্মসূচিতে ঘিরে খুলনায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর প্রবেশ দ্বারসহ ৪০টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নগরীর ৮টি থানায় দুই ডজন গাড়ি ও সাদা পোশাকে গোয়েন্দা টহল জারি রাখা হয়েছে। এছাড়া জেলা-উপজেলায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের কোনো সংগঠন যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে- এজন্য তারা তৎপর রয়েছে। ইতিমধ্যে দীপ পান্ডেসহ কয়েজন ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। অন্যরাও নজরদারিতে রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ খান রাশিদুল ইসলাম বলেন, নাশকতা এড়াতে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর যৌথবাহীনির টহল জোরদার রয়েছে। সম্প্রতি অনলাইন মাধ্যমে ১৩ নভেম্বর ঢাকায় লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতারা।