বায়ুদূষণে বিশ্বের ১২৭টি দেশের মধ্যে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা ২১ মিনিটে ঢাকার স্থান চতুর্থ। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ঢাকার স্কোর ২৪২, যা বাতাসের এ মান দিক থেকে অস্বাস্থ্যকর। বায়ুদূষণে ৬০৭ একিউআই স্কোর নিয়ে শীর্ষে ভারতের দিল্লি শহর।
একিউআইর তথ্যানুযায়ী, ইরাকের রাজধানী বাগদাদ, ভারতের কলকাতা, কুয়েতের কুয়েত সিটি ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৭২, ২৫১, ২৩৭ ও ২১৬ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।