নেপালের বিপক্ষে জামাল ফিরেছেন শুরুর একাদশে, আছেন হামজা-জায়ান

হংকং, চায়নার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া। তবে আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের একাদশে জামালকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রত্যাশিতভাবে নেপালের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী। সাথে তরুণ জায়ান আহমেদ। 

আজকের ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মোরছালিন, শমিত সোম ও শাকিল আহাদ তপু। একাদশে ঢুকেছেন সোহেল রানা সিনিয়র, জামাল ও ফয়সাল আহমেদ ফাহিম। 

শমিত সোম শুরুর একাদশে থাকবেন না এটা প্রত্যাশিত ছিল। বদলি হিসেবে মাঠে।দেখা যেতে পারে তাঁকে। 

নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশ: 

গোলকিপার : মিতুল মারমা।
রক্ষণভাগ: সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ। 
মধ্যমাঠ: জামাল ভূইয়া, হামজা চৌধুরী সোহেল রানা ও সোহেল রানা সিনিয়র। 
আক্রমণভাগ: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।