জরুরি বৈঠকে বিএনপি, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

জরুরি বৈঠকে বসেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর শুরু হয়েছে।

বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া সাম্প্রতিক ভাষণ পর্যালোচনা করতে এ বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে দলীয় ভবিষ্যৎ কর্মপন্থা ও রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে।