২০২৬ আইপিএল নিলামের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এলো। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হবে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। এনিয়ে টানা তিন বছর দেশের বাইরে হচ্ছে আইপিএলের নিলাম।
২০২৪ সালে দুবাইয়ে হয়েছিল আইপিএল নিলাম। গত আসরে দুই দিনের মেগা নিলাম হয়েছিল জেদ্দায়। এদিকে আগামী ১৫ নভেম্বর বিকেলের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা পাঠাতে বলা হয়েছে।
বিসিসিআই সূত্রে খবর, নিলামের সময় ভারতে বিয়ের মৌসুম। হোটেলগুলো খালি পেতে সমস্যা হয়। সে কথা মাথায় রেখেই বিদেশে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। তার আগে নিলাম হবে সম্প্রচারকারীদের সুবিধার্থে।
আগামী ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হওয়ার কথা আইপিএল।