জাতীয় উদ্ভিদ উদ্যান ই-টিকেটিং প্ল্যাটফর্মের উদ্বোধন

জাতীয় উদ্ভিদ উদ্যানকে আধুনিকায়ন এবং দর্শনার্থীদের প্রবেশ প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করতে একটি অত্যাধুনিক ই-টিকেটিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর, ঢাকাতে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আব্দুর রফিক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। সেইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এটুআই, আইসিটি বিভাগ ও নিকটস্থ জাতীয় চিড়িয়াখানা ও বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামে প্রতিনিধিরাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী। বিজ্ঞপ্তি