সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হলেন ১৯ জন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ১৯ আইনজীবী। গত বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তরা হলেন মো. আমিনুল হক, আবু রেজা মো. কাইয়ুম খান, এসএম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ হোসেন, মো. রফিকুল ইসলাম, অরবিন্দ কুমার রায়, শাহীন আহমেদ, মো. সাদুল্লাহ, রাশনা ইমাম, রাশেদ ইমাম, ফাতেমা শাহেদ চৌধুরী, এম সাকিবুজ্জামান, মো. জামিল আখতার এলাহী, মোহাম্মদ শিশির মনির, মো. আব্দুল কাইয়ুম, ড. শাহদীন মালিক, মো. সাখাওয়াত হোসেন ও মো. কায়সার কামাল। সুপ্রিম কোর্টের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনরোলমেন্ট কমিটির সভায় ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।