জীবাশ্ম জ্বালানির পক্ষে জলবায়ু সম্মেলনের বেশিরভাগ প্রতিনিধি

ব্রাজিলের বেলেমে কপ৩০ জলবায়ু সম্মেলনে এ বছর ১,৬০০–এর বেশি জীবাশ্ম জ্বালানির পক্ষপাতি প্রতিনিধি অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন—যা আয়োজক ব্রাজিল বাদে যেকোনো দেশের প্রতিনিধিদলের চেয়ে বড় বলে জানিয়েছে জলবায়ু জোট 'কিক বিগ পলিউটারস আউট' (কেপিবিও)–এর বিশ্লেষণ। সম্মেলনে প্রতি ২৫ জন অংশগ্রহণকারীর একজন জীবাশ্ম জ্বালানির পক্ষে।   

বিশ্লেষণে দেখা গেছে, জীবাশ্ম জ্বালানি খাতের প্রতিনিধিরা এই বছর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি দেশের প্রতিনিধিদের তুলনায় প্রায় ৬০% বেশি পাস পেয়েছেন। ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ, ইরানে মারাত্মক খরা কিংবা জামাইকার বিপর্যয়ের পরও এসব দেশের তুলনায় এই প্রতিনিধিদের উপস্থিতি বহু গুণ বেশি। জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণকে আন্তর্জাতিক আদালতের বেআইনি ঘোষণার সম্ভাব্যতা সত্ত্বেও দেশগুলো নতুন তেল–গ্যাস প্রকল্পে প্রায় ২৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।
 
ফ্রান্স ও নরওয়ের মতো কয়েকটি উন্নত দেশ তাদের সরকারি প্রতিনিধিদলের মধ্যেই জীবাশ্ম জ্বালানি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করেছে।এছাড়াও কপ৩০–এ অংশ নেওয়া বিভিন্ন দেশের অর্ধেকের বেশি প্রতিনিধি তাদের সংস্থাগত পরিচয় প্রকাশ করেননি—রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো তাদের কোনো প্রতিনিধির পরিচয় প্রকাশ করেনি।