গিনেস বুক থেকে দুবাইয়ের বুর্জ খলিফা- কোথায় নেই তিনি? অভিনয়ের মাধ্যমেই দিকে দিকে তার নাম। খবর, শাহরুখ খানের নামে আস্ত অট্টালিকা তৈরি হতে চলেছে! সৌজন্য প্রথম সারির এক স্থাপত্য সংস্থা। শিশু দিবসেই মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে নাকি তার আনুষ্ঠানিক ঘোষণা হবে।
গত এক সপ্তাহ ধরে সংস্থার সমাজমাধ্যমে এই বিষয়ে জানানো হচ্ছে। তখনও তারকার নাম প্রকাশ করা হয়নি। গত বৃহস্পতিবারেও তারকার নাম প্রকাশ্যে আনা হয়নি। কেবল তার একটি অস্পষ্ট ছবি সামনে আনতেই চওড়া হাসি অনুরাগীদের মনে। ছবি যতই অস্পষ্ট হোক, আদল দেখে বুঝে নিতে অসুবিধা হয়নি কারও। বলিউডেও নাকি খুশির হাওয়া ছড়িয়েছে তার পরেই।
খবরের এখানেই শেষ নয়। অট্টালিকার নাম ঘোষণায় নাকি শাহরুখের সঙ্গে উপস্থিত থাকতে পারেন কার্তিক আরিয়ানও! তিনিই সম্ভবত এই অভিনব ভাবনার নিবেদক। প্রসঙ্গত, এই প্রথম কোনও বলিউড অভিনেতার নামে বিলাসবহুল অট্টালিকার নাম রাখা হচ্ছে।