জয়পুরহাটে সাবরিনা হ্যান্ড রাইটিং অ্যান্ড প্রাইভেট সেন্টারের উদ্যোগে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বদর উদ্দিন রোডে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তাফা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন, জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জহরা খাতুন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি মৌসুমী আক্তার, সাবরিনা হ্যান্ড রাইটিং অ্যান্ড প্রাইভেট সেন্টার পরিচালক সাবরিনা নাজনীন ও শম্পা সূচিসহ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রায় একশ শিশু শিক্ষার্থীকে পুরস্কৃত দেওয়া হয়।