সিপিবির জাতীয় সমাবেশ শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এই সমাবেশ শুরু হয়।

কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি, উগ্র সাম্প্রদায়িক ডানপন্থি গোষ্ঠীর আস্ফালন রুখে গণমানুষের ঐক্য-সংগ্রামকে অগ্রসর করা এবং বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।

এর আগে শুক্রবার দুপুর থেকে দলের নেতাকর্মীরা মিছিল ও ব্যানার নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। এ সময় তারা নানা শ্লোগান দেন।

বিস্তারিত ভিডিওতে