বৈভব সূর্যবংশীর ৪২ বলে ১৪৪ রান, ১১ চার ১৫ ছক্কা

রাইজিং স্টারস এশিয়া কাপে অবিশ্বাস্য এক ইনিংস খেললেন ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যवंশী। শুক্রবার দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করে সবাইকে স্তব্ধ করে দিলেন মাত্র ১৪ বছর বয়সী এই প্রতিভা।

এটি ভারতের হয়ে টি–টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। উর্বিল পটেল ও অভিষেক শর্মার ২৮ বলের রেকর্ড এখনও শীর্ষে। তবে বৈভবের ৩২ বলের ঝড়ো সেঞ্চুরি নাম লিখিয়েছে রিশভ পান্তের পাশে এবং রোহিত শর্মাকেও (৩৫ বল) পেছনে ফেলেছে তালিকার দিক থেকে।

অবিশ্বাস্য ইনিংসটিতে বৈভব খেলেছেন মাত্র ৪২ বলে ১৪৪ রান—যার মধ্যে ১১ চার ও ১৫ ছক্কা। এই ইনিংসের মধ্য দিয়েই তিনি গড়েছেন আরেকটি বিশ্বরেকর্ড— ৩৫ বল বা তার কমে দুটি টি–টোয়েন্টি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটার তিনি। আইপিএল ২০২৫–এ রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে করেছিলেন তার প্রথম সেঞ্চুরি।

ভারতীয়দের দ্রুততম টি–টোয়েন্টি সেঞ্চুরি

২৮ বল – উর্বিল পটেল (২০২৪)
২৮ বল – অভিষেক শর্মা (২০২৪)
৩২ বল – বৈভব সূর্যवंশী (২০২৫)
৩২ বল – রিশভ পন্ত (২০১৮)
৩৫ বল – রোহিত শর্মা (২০১৭)
৩৫ বল – বৈভব সূর্যवंশী, আইপিএল (২০২৫)