বগুড়া জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের নিয়মিত কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মো. জারিফ রহমান, সাধারণ সম্পাদক মো. আবুজার গিফারী ইফাত ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ ইয়ানাথ ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. আমিনুর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদে খাদিজাতুল কোবরা নিশি দায়িত্ব পালন করবেন।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, নতুন নেতৃত্ব আরও সুসংগঠিতভাবে বগুড়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজের পাশাপাশি শিক্ষার্থীদের একত্রিত করে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও বেগবান করবে।
অ্যাসোসিয়েশন জানায়, আংশিক কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কাঠামোর মাধ্যমে কার্যক্রম শুরু করবে।