রূপসী বাংলার অবারিত প্রকৃতির সঙ্গে ধানের শীষ, জাতীয়তাবাদ, বিজয় ও মুক্তিযুদ্ধ যেন একই সূত্রে গাঁথা। এবার সেটা নতুন করে পূর্ণতা পেল সুরে সুরে। চিত্রনায়ক পারভেজ আবীর চৌধুরীর কথায় ‘বিজয় নেবে ধানের শীষ’ শিরোনামের এই গানটির সুর করেছেন আহমেদ হুমায়ুন এবং কণ্ঠ কণ্ঠ দিয়েছেন মাটি রহমান। কোরাস অংশে কণ্ঠ মিলিয়েছেন প্রায় ৩০ শিল্পী। টিম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র অভিনেতা মারুফ আকিব।
বিএনপির নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী গানটির ব্যাপক প্রচার করা হবে বলে জানিয়েছেন গানটির মূল পরিকল্পক ও গীতিকার পারভেজ আবীর চৌধুরী৷ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কোক স্টুডিওর কলরবে এটির রেকর্ডিং সম্পন্ন হয়।রেকর্ডিং সেশনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি গানের পরিবেশনা, উপস্থাপনা ও সুরের আবহ নিয়ে শিল্পীদের পরামর্শ দেন।
পারভেজ আবীর চৌধুরী বলেন, পুরো গানজুড়ে আমি এদেশের ১৮ কোটি মানুষের আশীর্বাদ, তাদের আশা, প্রত্যাশা এবং গণতন্ত্র ফিরে পাওয়ার আকুতি তুলে ধরেছি। গানের কথার পরতে পরতে উঠে এসেছে শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং তারেক রহমানের ৩১ দফায় আলোচিত ন্যায়, পরিবর্তন ও গণতন্ত্রের প্রত্যয়।