পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামের ঘাট সীমান্তে ভারতীয় শাড়ি ও শাল মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্থ ধামের ঘাট বিওপির দুটি টহল দল। যার মূল্য প্রায় ৬ লক্ষ ৭৮ হাজার টাকা।
নীলফামারী ৫৬ বিজিবি, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে লাহেরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ৫৬ বিজিবি অধীনস্থ দুটি টহল দল। এসময় সীমান্ত পিলার ৭৭১/১ এস হতে ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৯ পিস ভারতীয় শাড়ি ও ৯০ পিস ভারতীয় শাল উদ্ধার করা করা হয়।
চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।