দাবি বাস্তবায়ন না হওয়ায় ফের রাস্তায় শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা

রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আজ আবারও রাজপথে নেমেছেন। দীর্ঘদিন ধরে নিয়োগ পাওয়ার অপেক্ষায় থাকা এসব উত্তীর্ণ প্রার্থী জানান, এনটিআরসি গত মাসে তাদের মূল দাবি মেনে নিলেও বাস্তবায়ন হয়নি নিয়োগ কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি। এ কারণেই তারা ফের বিক্ষোভে যোগ দিতে বাধ্য হয়েছেন।

প্রার্থীদের বক্তব্য অনুযায়ী, ১৬ হাজারের বেশি উত্তীর্ণ শিক্ষক বহুদিন ধরে শূন্যপদের ভিত্তিতে সুপারিশ পাওয়ার অপেক্ষায় ছিলেন। বঞ্চনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে তারা দাবি আদায় করলেও এখনো নিয়োগের প্রক্রিয়া থেমে রয়েছে।

বিস্তারিত ভিডিওতে...