হাতিয়ায় দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের আয়োজনে বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় ও ওছখালী খান সাহেব ছৈয়দ আহমদ উচ্চ বিদ্যালয়ের দুইটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বৃত্তি পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৯৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। যা এবারের পরীক্ষায় অভাবনীয় সাড়া পড়ে বলে জানিয়েছেন আয়োজকরা। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করতে প্রতিবছরই এই আয়োজন করা হয়।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু সোলেমাইন বলেন, এই বৃত্তি পরীক্ষা এলাকার শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক।