বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে শনিবার (১৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাত গেছেন।
বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার ইউএই এয়ার ফোর্স এন্ড এয়ার ডিফেন্স- এর আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন।
সফরকালে তিনি দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স-২০২৫’ (ডিআইএসিসি ২০২৫) ও ‘দুবাই এয়ার শো ২০২৫’-এ অংশ নেবেন।
এ সময় তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে পেশাগত সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
বিমান বাহিনী প্রধান ২০ নভেম্বর বাংলাদেশে ফিরবেন।