ঢাকা-৪ আসনে তানভির আহমেদ রবিনের দিনভর গণসংযোগ

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। এরই অংশ হিসেবে আজ রবিবার কদমতলী থানার ৫৩ নম্বর ও ৫৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন তিনি।

রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি ৫৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তা প্রতিটি অলিগলি ঘুরে বেরিয়েছেন। এ সময় আসন্ন নির্বাচনের জন্য ভোটার ও সাধারণ মানুষের কাছে দোয়া চান। ওয়ার্ডের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

এ ছাড়া তিনি এই ওয়ার্ডের আলমবাগ, খন্দকার রোড, জুরাইন মুন্সি বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। ধানের শীষের মনোনীত এ প্রার্থীর সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য জাফর আহমেদ, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য তোফায়েল আহমেদ, ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মহানগর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক হুসেন মাস্টার, আরও মহানগর ওয়ার্ডের অন্যান্য নেতা।

এরপর বিকেলে তিনি ৫৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালান। এ ওয়ার্ডের জুরাইন, ঋষি পাড়া, মিষ্টির দোকান, কমিশনার রোড রোড হয়ে চেয়ারম্যান বাড়ি গিয়ে তার গণসংযোগ শেষ হয়। এ ওয়ার্ডেও তিনি তিন সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জাফর আবহ মেদ, থানা বিএনপির আহ্বায়ক আবু নাসের ফকির, থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম বাবুল, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর খান লিপু।