দোহায় বাংলাদেশ–কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর

দোহায় বাংলাদেশ–কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে প্রাথমিকভাবে কাতারে ৮০০ জন সদস্য নিয়োগ দেওয়া হবে।

আজ রবিবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে প্রতিরক্ষা সহযোগিতায় দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও উল্লেখ করে আইএসপিআর। 

এতে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।