আত্মসমর্পণ করে জামিন চাইলেন মেহজাবীন

মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ দুইজন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। অভিনেত্রীর বিরুদ্ধে করা মামলার নথিতে দেখা গেছে ঠিকানা ও বাবার নাম অভিনেত্রী মেহজাবীনেরই। তবে মামলার বাদী সংবাদ মাধ্যমে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর জানানোর পর থেকেই লাপাত্তা। মামলার নথিতে দেয়া বাদীর আইনজীবীর নম্বরও 'সাসপেন্ডেড'। 

মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়ার পর রোববার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেহজাবীন লিখেছেন, এটি 'মিথ্যা ও ভিত্তিহীন’। দীর্ঘ একটি পোস্ট দিয়ে অভিনেত্রী বিষয়টি পরিষ্কার করেছেন।