রাজশাহীতে এইচএসসির পুনঃনিরীক্ষণ

ফেল থেকে পাস ৫৩, জিপিএ-৫ পেলেন ১৯ শিক্ষার্থী 

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে নতুনভাবে ৫৩ জন পাস করেছে। এছাড়া জিপিএ ৫ পেয়েছে ১৮ শিক্ষার্থী। রবিবার (১৬ নভেম্বর) সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। 

এবিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনম মোফাখখারুল ইসলাম জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২৫ হাজার ৭০৮ শিক্ষার্থী পূর্ণ নিরিক্ষণের আবেদন করেছিল। এসব আবেদনে মোট ৮২ হাজার ২২৩টি বিষয় ছিল। 

তিনি বলেন, পুনঃনিরিক্ষণের পর ২০৯ জন শিক্ষার্থীর ফলাফলের গ্রেড পরিবর্তন হয়েছে। এতে ২১১ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে। এছাড়া ১৯ জন শিক্ষার্থী নতুন করে গ্রেড পরিবর্তন হওয়ার ফলে জিপিএ-৫ পেয়েছে। তবে ফেল থেকে পাস করেছেন ৫৩ জন। এছাড়া  অন্যান্য পরিবর্তন হয়েছে ৯৭ জনের।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৩০ হাজার ৮৮৭ পরীক্ষার্থী অংশ নেন। আর পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ।