ঢাকা মেট্রোপলিটন পুলিশ

রায় নিয়ে কোনো ঝুঁকি নেই, নিরাপত্তায় রয়েছে ১৫ হাজার পুলিশ

গত জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণার কথা রয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ হাজার সদস্য এ বিষয়ে নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন ক্রাইম বিভাগের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।

তিনি নিশ্চিত করেন, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পুলিশ ছাড়াও সেনা ও বিজিবি সদস্যরাও প্রস্তুত রয়েছেন। তিনি নগরবাসীকে নিশ্চিন্তে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি আরও জানান, ডিএমপি কমিশনারের গুলি করার নির্দেশের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ককটেল নিক্ষেপ করলেই গুলি নয়, আইনে আছে কোন পরিস্থিতিতে গুলি করতে হবে। আইন মেনেই গুলির কথা বলা হয়েছে।