ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারখিভ অঞ্চলের বালাকলিয়া শহরে তিনজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে, যার মধ্যে তিনজন কিশোর রয়েছে। সোমবার (১৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত খারখিভের আঞ্চলিক প্রশাসন।  

টেলিগ্রামে জেলা গভর্নর ওলেহ সিনেহুবভ জানান, ক্ষয়ক্ষতি ব্যাপক, হামলায় শহরের কেন্দ্রস্থলের বহু-তলাবিশিষ্ট আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগণিত যানবাহন ধ্বংস হয়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষের কাছে পাওয়া ছবি থেকে দেখা গেছে, বহু-তলা ইটের একটি ভবনের জানালা ভেঙে গেছে, উপরের তলায় আগুন জ্বলছে এবং ধ্বংসাবশেষ ও ভাঙা গাছের ডাল ছড়িয়ে রয়েছে। বালাকলিয়ার সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কারাবানোভ জানান, আহতদের মধ্যে কিশোররাও রয়েছে এবং ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাশিয়া নিয়মিতভাবে খারকিভে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলা চালাচ্ছে, যার ফলে ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বাসিন্দারা বারবার এয়ার-রেইড সতর্কতায় রয়েছে।

উভয় পক্ষই নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। প্রায় চার বছর আগে শুরু হওয়া এই সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশই ইউক্রেনীয়।

হামলার কারণে এলাকার কিছু অংশ এবং দক্ষিণের ইজিয়ুম শহরে রাতভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল; রোববার রাতে এক ১৪ বছরের কিশোর আহত হয়েছেন।