এবি পার্টি

ভবিষ্যতে কেউ জালেম হলে এমন রায় সত‍্য হয়ে ফিরে আসবে

শেখ হাসিনার রায়কে শোষকের বিরুদ্ধে শোষিতের বিজয়ের ইতিহাসের পুনঃ সত‍্যায়ন বলে উল্লেখ করেছে আমার বাংলাদেশ, এবি পার্টি। আজ সোমবার এক বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই মন্তব্য করেন।

তিনি বলেন; ‘অহংকার পতনের মূল’ ‘সত‍্য সমাগত মিথ‍্যা অপসৃত’ ‘চোরের দশদিন গৃহস্তের একদিন’ — এসব কে যারা এতদিন শুধু “নীতিবাক‍্য”মনে করতেন, বা মনকে ‘প্রবোধ দেওয়ার শব্দগুচ্ছ’ ভাবতেন। তারা আজ বুঝতে পারছেন এসব নীতিবাক‍্য বার বার ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত।

তিনি বলেন, মনে রাখতে হবে এসব শব্দগুচ্ছ শুধু অতীত জালেমদের জন‍্য নয়, ভবিষ্যতে যদি কেউ জালেম হন তাদের জন্যও সত‍্য হয়ে ফিরে আসবে।