শেখ হাসিনার রায় ঘিরে কোনও আতঙ্ক দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, শেখ হাসিনার ঐতিহাসিক রায় নিয়ে জনমনে কোনও আতঙ্ক দেখছি না। এই রায় ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রায় ঘিরে এখানে আমি কোনও আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। আমি তো কোথাও কোনও আতঙ্ক দেখছি না।