রংপুরে বদরগঞ্জে সেচপাম্পে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে সালেহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা রামনাথপুর ইউনিয়ন মাষানডোবা গ্রামে নিজ জমিতে বৈদ্যুতিক পাম্পে সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
মৃত সালেহীন (৩৮) একই ইউনিয়নের ঘাটাবিল কুটিরপাড়া গ্রামে বাসিন্দা ও তিন সন্তানের জনক।
এলাকাবাসী ও পরিবার জানায়, সোমবার সকাল ১০টার দিকে পাশের মাষানডোবা গ্রামে তার জমিতে বৈদ্যুতিক মটর থেকে সেচ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতারে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ হাসপাতালে আরএম নূরে আশরাফ ছিদ্দিক বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুল আমিন সরকার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠালে পুলিশ পাঠানো হয়েছে। পরে পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে। তারপরও এ বিষয়ে0 খোঁজ খবর নেওয়া হচ্ছে।