ধানমন্ডি ৩২–এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দিনে কয়েক দফা সংঘর্ষের পর কিছুটা শান্তি ফিরে এলেও সন্ধ্যার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
বিক্ষুব্ধ ছাত্ররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।
রাত নয়টার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। পুলিশ অভিযান শুরু করে, এবং একই সময় সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে সেনাসদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিক্ষোভকারীরা বিভিন্ন গলিতে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে।
বিস্তারিত ভিডিওতে...