হামলায় অভিযুক্ত বানর

অদ্ভুত এই ঘটনাটির কথা জানা গিয়েছিল, নিউ ইয়র্ক টাইমসের ১৮৭৭ সালের ২৯ নভেম্বর সংখ্যায়। বোট্ল-অ্যালি নামক জায়গাটিতে তখন ছিল ক্যাসিও ডিল্লিও নামক এক চারণকবির বসবাস। তার সঙ্গে আরও থাকত পোষা এক বানর, নাম জিমি। একদিন ক্যাসিও গান গাচ্ছিলেন, আর তার সঙ্গে তাল মিলিয়ে নাচছিল জিমি। ম্যারিশিয়া নামের এক মহিলা এ ঘটনা দেখে বেশ আনন্দ পেলেন। তিনি জিমিকে উৎসাহ দিতে উপহার দিলেন একটি চকলেট । কিন্তু হঠাৎ করে একটু তিনি জিমির হাত থেকে, চকলেটটি কেড়ে নিতে চাইলেন। তখন বানরটি ক্ষেপে গিয়ে, ম্যারিশিয়ার আঙুলে বসিয়ে দিল কামড়। এরপর শিয়াও রেগে, তাদের দুজনকে পুলিশের হাতে দিলেন। এরপর ব্যাপারটি আদালত পর্যন্ত গড়াল! শিয়ার সব রাগ ছিল জিমির ওপরে। তাই তিনি চাচ্ছিলেন, জিমির যেন শাস্তি হয়। বিচারক কৌতুক করে বলেছিলেন যে ডারউইন বেঁচে থাকলে হয়তো, বানরটিকে শাস্তি  দেওয়ার ব্যাপারে তাকে রাজি করাতে পারতেন। কিন্তু তিনি অন্তত এমনটা করতে পারবেন না। বিচারের রায় নিজের বিপক্ষে যাওয়ায় শিয়া রেগে গেলেন। কিন্তু কিছুই করার ছিল না। বরং শিয়াকে উপহাস করতেই কিনা কে জানে, বানর জিমি এরপরই লাফিয়ে বিচারকের টেবিলে উঠে। এরপর করমর্দনের জন্য তার হাতটি বাড়িয়ে দিয়েছিল।