ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর করার খবর পাওয়া গেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে সিদ্দিক মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানা, সোমবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়। ওই রায়কে স্বাগত জানিয়ে সন্ধ্যার পর উচ্ছ্বসিত একদল লোক একটি আনন্দ মিছিল বের করে। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সিদ্দিক মাতুব্বরের বাড়িতে ঢুকে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।