মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। খুদে বিজ্ঞানীদের জন্য মেলার আয়োজক মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাব, মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ক্লাবের মডারেটর উপাধ্যক্ষ মিজানুর রহমান খান। ১৮ নভেম্বর সকালে বর্ণাঢ্য বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ। ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব তৈরির এই মেলায় অংশগ্রহণ করে নবম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৫০০ জন ছাত্রছাত্রী এবং প্রদর্শিত হয় শতাধিক প্রকল্প। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজিত মনোমুগ্ধকর বিজ্ঞান মেলাটি ২০ হাজার জন পরিদর্শন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি