সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে জিজ্ঞাসাবাদের দাবি যুক্তরাষ্ট্রের

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে মার্কিন আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রে আসতে এবং সাক্ষ্য দিতে আহ্বান জানিয়েছেন।
 
২০১৯ সালে তিনি বিবিসি নিউজনাইট-এ এপস্টিনের বিষয়ে দেওয়া সাক্ষাৎকারে বিপর্যয় সৃষ্টি করেছিলেন, যার পর থেকেই যুক্তরাজ্যের রাজ পরিবার তীব্র সমালোচনার মুখে পড়েছে। 
 
অ্যান্ড্রুর প্রিন্স উপাধি বাতিলের সিদ্ধান্ত নেয়ায় রাজা চার্লস এর প্রশংসা করেছেন মার্কিন কর্মকর্তারা।মঙ্গলবার মার্কিন কংগ্রেস এপস্টিনের ফাইল প্রকাশের প্রস্তাব প্রায় সর্বসম্মতিক্রমে পাশ করেছে এবং কর্মকর্তারা বলেছেন, এ বিষয়ে যুক্তরাজ্যের দ্রুত ব্যবস্থা গ্রহণের উদাহরণ থেকে অনেক কিছু শেখা যেতে পারে। 

রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি বলেছেন,'ব্রিটেনে যে নতুন রাজনৈতিক ধারা শুরু হয়েছে, সেই একই ধরনের ফলাফলের প্রয়োজন যুক্তরাষ্ট্রেও—এক প্রিন্স তার উপাধি হারাল, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চাকরি হারাল। এখানে একই ধরণের পদক্ষেপ দেখার দরকার'।
 
তবে অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।