বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বুধবার বিকেল তিনটায় বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকটি আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক।
জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে টেকসইভাবে শক্তিশালী করা, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ–ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
জামায়াত আমির বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।