গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার যোগদান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ইসরাইল হাওলাদার। গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ-১ শাখার এক আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) নবাগত কমিশনার জিএমপি সদর দপ্তরে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় জিএমপি'র একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। পরবর্তীতে নবাগত পুলিশ কমিশনার জিএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সাথে মতবিনিময় করেন।

এ সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উচ্চতর কর্মকর্তাগণসহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।