রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১০টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছাকাছি স্থানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আগুন লাগার পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ হয়েছে। তারা জানায়, জনমনে আতঙ্ক ছড়াতে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ সদস্য বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আগুন নেভান।