কমনওয়েলথ দাবায় বাংলাদেশের তাশরিকের রুপা, লুবাবার ব্রোঞ্জ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সম্প্রতি অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের দাবাড়ুরা। ওপেন বিভাগের নবম ও শেষ রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার শ্যাম নিখিলকে হারিয়ে নজর কাড়েন তাশরিক সায়হান শান। অনূর্ধ্ব-২০ ওপেন ক্যাটাগরিতে ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে রানার-আপ হয়ে রূপা জেতেন তিনি। 

মেয়েদের অনূর্ধ্ব-১৮ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পান।

কমনওয়েলথ দাবায় অংশ নেয়া বাংলাদেশিরা

অন্যান্য বিভাগে বাংলাদেশের অবস্থান

মেয়েদের অনূর্ধ্ব-১০: মাস্টার ওয়ারিসা হায়দার ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ

ওপেন অনূর্ধ্ব-১০: রায়ান রশিদ মুগ্ধ ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম।
ওপেন অনূর্ধ্ব-৮: আজান মাহমুদ ৫.৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ।
অনূর্ধ্ব-১২: সাফায়েত কিবরিয়া আজান ৫ পয়েন্ট নিয়ে ১৫তম।
ওপেন বিভাগ: ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৫ পয়েন্ট নিয়ে ৪২তম।
মেয়েদের অনূর্ধ্ব-১২: সিদরাতুল মুনতাহানা ৪ পয়েন্ট নিয়ে ১৮তম।
অনূর্ধ্ব-১৪: মো. জায়ান খান ২০তম।
মেয়েদের অনূর্ধ্ব-১৬: জান্নাতুল প্রীতি ৩.৫ পয়েন্ট নিয়ে ১৩তম।

চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ফারনান্দেজ

ইংল্যান্ডের গ্র্যান্ডমাস্টার ফারনান্দেজ দানিয়েল হাওয়ার্ড ৯ খেলায় ৭.৫ পয়েন্ট নিয়ে এবারের কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়ন হন। ৭ পয়েন্ট করে পাওয়া ভারতের ফিদে মাস্টার আদিরেড্ডি অর্জুন রানার-আপ এবং গ্র্যান্ডমাস্টার এম. আর. ললিত বাবু তৃতীয় স্থান অর্জন করেন।