তারেক রহমানের জন্মদিনে রোজা রাখলেন ২ শতাধিক শিক্ষক-এতিম ছাত্র

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ আসর ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের উদ্যোগে ধামরাইয়ে কালামপুর জামে মসজিদ এই দোয়া মাহফিল হয়। 

এদিন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে স্থানীয় ২ শতাধিক কোরআন হাফেজ, মাদরাসা শিক্ষক ও এতিম ছাত্র রোজা রাখেন। তাদের নিয়ে ইফতার করেন ইয়াসিন ফেরদৌস মুরাদ।