পটুয়াখালীর দুমকিতে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের যাত্রী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লেবুখালী-দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে মোটরসাইকেল ছিটকে পড়লে চালক জুনায়েদ ও জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের লেবুখালী ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করে। অপর আহত জিহাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশা শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পর স্বজনরা এসে নিহত জুনায়েদের লাশ নিয়ে যায়।
খবর পেয়ে দুমকি থানার এসআই মো. সহিদুল ইসলাম অটো বাইক ও মোটরসাইকেল জব্দ করেছে।