সালাহউদ্দিনের আসনে এনসিপি থেকে মনোনয়ন নিলেন তারই শিক্ষক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান কক্সবাজার-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি বৃহস্পতিবার এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সালাহউদ্দিন আহমেদও ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন।

মাইমুল আহসান খান তেহরানের ইমাম সাদিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিকী আদালতের বিচারকদের একজন ছিলেন যেখানে মায়ানমারের রাষ্ট্রপ্রধান অং সান সু চিকে তার দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধনে সমর্থনের অভিযোগে পনের বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের একজন সাবেক ফেলো, যাকে ২০১২ সালে আইআইই-স্কলার রেসকিউ ফান্ড বিশ্বের নিগৃহীত হওয়া অন্যতম একজন একাডেমিক হিসেবে আখ্যায়িত করে।